Sylhet Today 24 PRINT

সিলেটে মাজার জিয়ারতে এসে ছিনতাইকারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০১৭

সিলেট নগরীর জিন্দাবাজারে ছিনতাইকারির ছুরিকাঘাতে নীলফামারি থেকে মাজার জিয়ারত করতে আসা এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১২ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক আসাদুজ্জামান রিপন (২৭) নীলফামারি জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিপন তার বিদেশগামী স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল র. মাজার জিয়ারতের উদ্দেশ্যে নীলফামারি থেকে সিলেট আসেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলী বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে রিক্সা নিয়ে মাজারের দিকে আসার পথে জিন্দাবাজার এলাকায় কয়েকজন ছিনতাইকারি তাদের রিক্সার গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারিদের ছুরির আঘাতে গুরুতর আহত হলে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান মৃতদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুর তাঁর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.