দিরাই প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০১৭
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস-এর বিরুদ্ধে ১৮ টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৮ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব প্রদান করেছেন।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
লিখিত অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ এর আওতায় প্রাপ্ত ৯ লাখ ৭৬ হাজার টাকার বরাদ্দ ওয়ার্ড সভা ছাড়া নিজের ইচ্ছামতো প্রকল্প দাখিল পূর্বক বিজিসিসি সভায় অনুমোদন করেন।
এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে ১৭টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন ইউপি সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, রাসেদ মিয়া, লাল মিয়া, ফরিদ মিয়া, গোলাম রব্বানী, শফিকুর রহমান চৌধুরী, মিলন মিয়া, জাহানারা বেগম।
লিখিত অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তোহিদুজ্জামান পাভেল।