Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

বড়লেখা প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নির্বাচিত এসব শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে পুরস্কৃত করা হয়।

জানা গেছে, এবারে জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল পর্যায়ে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, মাদ্রাসা পর্যায়ে পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কারিগরি পর্যায়ে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এবং কলেজ পর্যায়ে বড়লেখা ডিগ্রি কলেজ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.