Sylhet Today 24 PRINT

সিলেটে থেকে দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০১৫

সিলেট কোতোয়ালী থানা পুলিশ তালিকাভূক্ত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বুলবুল হক (৩০), কামরুল ইসলাম মুসা (২৮)।

বুলবুলের বাড়ি বানিয়াচং থানার আদমখানি গ্রামে এবং কামরুল মোগলাবাজার থানার সিরাকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়. দীর্ঘদিন থেকে তারা ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.