Sylhet Today 24 PRINT

বর্ণাঢ্য আয়োজনে মাধবপুরে নববর্ষকে বরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে মাধবপুরে নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে সকালে স্থানীয় সংসদ সদস্য এড. মোঃ মাহবুব আলী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতি ব্যক্তিসহ স্কুল কলেজের শিক্ষার্থী, নানা শ্রেনী পেশার লোকমঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্র শেষে পান্থা উৎসবের সাথে সাথে উপজেলা মিলনায়তনে শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জন গোষ্টির মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সুলায়মান মুজুমদার, প্রানীসম্পদ কর্মকর্তা সঞ্জিব সুত্রধরসহ শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ, তেলিয়াপাড়া চা বাগানের নৃ-তাত্ত্বিকজনগোষ্টির শিল্পিরা সঙ্গীতে মাতিয়ে তুলেন। বিকাল পর্যন্ত বৈশাখী মেলা চলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.