Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে খাদ্য ও কৃষি সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে অবহেলিত ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য সামগ্রী এবং আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে প্রনোদনা যোগাতে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় সংসদ সদস্য কৃষক ও চা শ্রমিকদের মধ্যে এগুলো বিতরণ করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান (মহিলা) সুফিয়া আক্তার হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলাইমান মজুমদার।

সাব্বির হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, মো. শামিম, আওয়ামী লীগ নেতা মহিউজ্জামান হারুন, মোজাহিদ বিন ইসলাম, আব্দুল আউয়াল লিটন, প্রেসক্লাব সেক্রেটারী অলিদ মিয়া, মিজানুর রহমান, ইউপি সদস্য মিরা কৈরি, কৃষক মরন চাঁদ প্রমুখ।

সভায় ৫টি চা বাগানের ১২ শ' ৬১ জন শ্রমিকের মধ্যে চাল, ডাল, আটা, তেল, আলু, সাবান এবং ১৪ শ' কৃষকের মধ্যে বিজ ও সার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.