Sylhet Today 24 PRINT

দলের বিরুদ্ধে কাজ করা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জাকির হোসাইন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও আধুনিক বিয়ানীবাজার পৌরসভা গড়ে তুলতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।

বিয়ানীজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস শুকুরের পক্ষে শনিবার নির্বাচনী প্রচারণা ও পথ সভায় অংশ নিয়ে তিনি এমন্তব্য করেন। এসময় আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুস শুকুরকে বিজয়ী করার আহ্বান জানান জাকির হোসাইন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ উন্নয়নের মহাসড়কে। সব জায়গাতে উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। আব্দুস শুকুর বিজয়ী হলে এলাকার উন্নয়ন কর্মকান্ড আরও কয়েক গুণ বেড়ে যাবে ।

তিনি বলেন, এখানকার ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে । তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। উন্নয়নের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার বিরুদ্ধে যাওয়া মানে জন নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া।

জাকির হোসাইন বলেন, ১৬ বছর বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন না হওয়ায় এই পৌরসভার মানুষ উন্নয়ন বঞ্চিত। বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নের সার্থে নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় সুনিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের ঘাঁটি বিয়ানীবাজার, শিক্ষামন্ত্রী মহোদয়ের এলাকা বিয়ানীবাজার। মন্ত্রী মহোদয়ের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকার প্রথীকের বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।

সভায় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায়  এ সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আব্বাছ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.