Sylhet Today 24 PRINT

বন্যায় হাওরের ক্ষয়ক্ষতি দেখতে সোমবার সুনামগঞ্জ আসছেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষদের দেখতে সোমবার সুনামগঞ্জ আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ । সোমবার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি সুনামঞ্জে আসবেন বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আগামী সোমবার সুনামঞ্জের হাওরসমূহ পরিদর্শন করবেন। সুনামগঞ্জে রাত যাপন করে পরদিন আবার তিনি ঢাকা ফিরে যাবেন।

এদিকে, রাষ্ট্রপতির সুনামগঞ্জ সফর উপলক্ষে বঙ্গভবনের স্টেট ডাইনিং হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়ার সভাপতিত্বে গত বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.