Sylhet Today 24 PRINT

নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০১৭

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত জনগনের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।

রোববার (১৬ এপ্রিল) সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত এই বিএনপি নেতার সন্ধান না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

সংগ্রাম পরিষদের আহবায়ক বিএনপি নেতা মখন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নিখোঁজের দীর্ঘ পাঁচ বছর হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ইলিয়াস আলীর বিষয়ে কোন সদুত্তর দিতে পারছে না। এতেই প্রমাণিত হয়, বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই তাকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দ্রুত তাকে জীবিত অবস্থায় জনগনের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.