Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৭

সিলেটের ওসমানীনগরে বাংলা নববর্ষ উপলক্ষে জ্ঞানের আলো পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে গোয়ালাবাজার ইউপি হলরুমে ওসমানীনগর ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনা, ডা. আজমল হুসেন খান, হারুন মেহেরবান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্ঞানের আলো পাঠক ফোরামের সভাপতি সাব্বির আহমদ নাহিদ।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১০ জন বিজয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.