Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, নিখোঁজ ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার টাংগুয়ার হাওরে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম সাজিকুল ইসলাম (২৫)।

শনিবার (১৫ এপ্রিল) রাত ৩টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

রোববার (১৬ এপ্রিল) মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, সাজিকুলসহ আট জেলে রাতে টাঙ্গুয়ার হাওরের মধ্যনগর অংশে মাছ ধরতে যান। সেখানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাজিকুল উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.