বড়লেখা প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
রোববার (১৬ এপ্রিল) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টায় শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৩৯ জন। এর মধ্যে ১৩৮২ ভোট কাস্ট হয়েছে।
এদিকে নির্বাচনের ফলাফল জানতে কেন্দ্রের বাইরে ভিড় করেছেন প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা। সকালে সায়পুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে থাকে।
এ নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন- মকসুদ আহমেদ রানা, হেলাল উদ্দিন, ফারুক উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল মন্নান (মখন), রফিক উদ্দিন, একরাম উদ্দীন, মতিউর রহমান, মিলাদ হোসেন, বাপ্পন দে।
উল্লেখ্য, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুন:নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।