Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

মাধবপুর প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৭

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর-বড়জ্বালা এবং বরুড়া-আনন্দগ্রাম রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

এ উপলক্ষে রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তুলশীপুর কানন বাজার মাঠে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখের হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মনোয়ার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রহম আলী, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মো. আপন মিয়া, অধ্যক্ষ মোহন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের।

এছাড়া উপস্থিত ছিলেন মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল হক, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার ধর, উপজেলা আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন ভূইয়া সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.