সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৭
দুর্বৃত্তদের হামলায় আহত সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার দেখতে রোববার সন্ধ্যা ৭টায় সিলেটের নগরীর মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হসপিটালে যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এসময় তিনি ছাত্রদল ক্যাডারদের হামলায় আহত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি তার আশু সুস্থতা কামনা করেন এবং তার পরিবারকে সান্তনা দেন। এসময় তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। পরবর্তীতে ছাত্রদল ক্যাডাদের হামলায় আহত ছাত্রলীগ নেতা আকাশ দেবের ও খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণযোগাযোগ সম্পাদক মঈনুল ইসলাম ফয়ছল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃত্বিক দেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সজল দাস অনিক।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজারে নগরীর সুবিদবাজার তারাদিন রেস্টুরেন্টের সামনে ছাত্রদল ক্যাডাররা তুষারকে ছুরিকাঘাত করে ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।