Sylhet Today 24 PRINT

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের দাঁড়ানোর নির্দেশ জাকিরের

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় সুনামগঞ্জে হাওরের ফসল হারানো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশ দিয়েছেন  সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

রোববার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকেদর সাথে মতবিনিময়কালে দলীয় নেতাকমীদের এই নির্দেশনা দেওয়ার কথা জানান জাকির।
 
এসময় সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের দাবি জানান তিনি।

জাকির বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সাথে সিলেটের একটি গভীর সম্পর্ক বিদ্যমান। কিন্তু এই সিলেট জেলা শহরে শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি নেই। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রয়োজনে নিজেরা টাকা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সিলেটে বঙ্গবন্ধুর ভাস্কর্য না থাকার বিষয়টি তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন জাকির।

জাকির সিলেটে বিসিএস পরিক্ষার কেন্দ্র স্থাপনেরও দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.