নিজস্ব প্রতিবেদক | ১৭ এপ্রিল, ২০১৭
সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মার্কেটের একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা শাখার এএসপি শেখ রাসেল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুরমা মার্কেটের নিহা কম্পিউটার নামক একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, জাল ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন ধরণের কাগজপত্র জালিয়াতির সাথে জড়িত। তাদের আটকের পাশাপাশি দোকানের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।