গোয়াইনঘাট প্রতিনিধি | ১৭ এপ্রিল, ২০১৭
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত করার লক্ষে সিলেটের গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন তার নিজস্ব তহবিল থেকে উপজেলার মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি, প্রধান শিক্ষক গোলাম মাসুদ লিটন, মুসলিম নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল আলিম, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক, বৃহত্তর মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আনু মালিক লিটন, যুবলীগ নেতা মুজিবুর রহমান, আফাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।