Sylhet Today 24 PRINT

হাওরের বাঁধ রক্ষায় নিয়োজিত কৃষকদের মধ্যে খাবার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৭

শনি হাওরের বাঁধ রক্ষায় নিয়োজিত শ্রমিক ও কৃষকদের মধ্যে দুপুরের শুকনো খাবার ও পানি বিতরণ করেছে তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা সরজমিনে হাওরের বাঁধে গিয়ে বাঁধের কাজে কৃষকদের সহযোগিতা করে এ খাবার বিতরণ করেন।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সদর ইউনিয়ন ইউপি সদস্য মতিউর রহমান মতি, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুর কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.