Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবস উপলক্ষে জেলা ও মহানগর আ. লীগের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের ধারা আজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। তার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের আমরকাননে মুজিব নগর সরকার গঠিত হয়েছিল। তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সসস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়।

তিনি সোমবার  সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, এডভোকেট নাছির উদ্দিন খান, জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, তপন মিত্র, জুবের খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, কবির উদ্দিন আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডভোকেট খোকন কুমার দত্ত, গোলাম সোবহানী চৌধুরী দিপন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আবদাল মিয়া, শামীম রশিদ চৌধুরী, এডভোকেট আজমল আলী, শাহ নিজাম উদ্দিন, জালাল আহমদ কয়েছ, শেখ আজাদ হোসেন, সোহেল আহমদ সাহেল, সুয়েব আহমদ চৌধুরী, শাহরিয়ার আলম সামাদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী রতনা বেগম প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.