Sylhet Today 24 PRINT

মাধবপুরে কটন মিলে আগুন

মাধবপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিল্পাঞ্চল নোয়াপাড়া এলাকার সায়হাম গ্রুপের কটন মিলে আগুন লেগেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মিলের অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়।

শায়েস্তগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মিলের সিলিংয়ের ওপরের দিকে থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.