নিউজ ডেস্ক | ০৭ মে, ২০১৫
বাংলা ও বাঙালির আপনজন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তীতে ২৫ বৈশাখ ১৪২২, ৮ মে ২০১৫ শুক্রবার, শ্রুতি সিলেট আয়োজন করেছে রবীন্দ্রজয়ন্তী উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন কবি তুষার কর। অর্ধদিবসব্যাপী এ অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবে শ্রুতি, ছন্দনৃত্যালয়, নৃত্যশৈলী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, সংগীত পরিষদ ও সারেগামা।