Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিসিটিভ ডিভাইস বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৭

নবীগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার উপস্থিত থেকে এ অ্যাসিসটিভ ডিভাইসগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিতি ছিলেন, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কম্পোনেন্ট একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নিমিত্ত ২০১৫-১৬ অর্থ বছরের উপজেলা পর্যায়ে “ইউপেপ” এর মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.