নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০১৭
সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে হঠাৎ ভূকম্পনে কেঁপে ওঠে সিলেটের বিভিন্ন এলাকা।
সিলেট আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে এর উৎসস্থল ও মাত্রা জানাতে পারেনি।
সিলেটসহ আশাপাশের কয়েকটি জেলায়ও ভূমিকম্প অনূভূত হয়েছে বলে জানা গেছে।