Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৭৭ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত মো. মিজানুর রহমান মিজান। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঝিগলী ছলেমানপুর গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে। মিজান বর্তমানে দক্ষিন সুরমাস্থ বরইকান্দি ১ নং রোড, জনৈক সুজা মিয়ার বাসার বসবাস করে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিন সুরমা কদমতলী বাস ষ্ট্যান্ড সংলগ্ন যমুনা রেষ্টুরেন্টের ভিতর বুধবার রাত ১১টায় এক অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানকে গ্রেফতার করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.