Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ১৮টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) এ উপকরণগুলো বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে আছে টুথব্রাশ, টুথপেষ্ট ও কলম। প্রত্যেক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক।

ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও ইউপি সচিব হেমন্ত বিশ্বাসের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রেজা, ইউপি সদস্য মতিন মিয়া, সোনা মিয়া, ছায়াদ আহমদ, ছুরুক মিয়া, খালিদ আহমদ তালুকদার, জসিম উদ্দিন ফারুক, এখলাছুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য তানিয় আক্তার, লক্ষ্মী রাণী দাশ প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন বিদ্যালয় কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.