Sylhet Today 24 PRINT

সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে বুধবার জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আগামী ২২ এপ্রিল জেলা ছাত্ররীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মিছিলে অংশগ্রহণকারী নেতারা জানান।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, টিটু চৌধুরী, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, জাহেদ আহমদ, সাবেক সদস্য নাজমুল ইসলাম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা রাজিব দাস, দুলাল আহমদ, সহ সভাপতি ইমরুল হাসান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস, শামীম আলী, অনুপম তালুকদার, আবু তাহের শিপু, রাসেল আহমদ, রুবেল আহমদ, কাজী জাহেদ আহমদ, আরাফাত চৌধুরী, রতন চন্দ্র রায়, আলতাফ হোসেন মুরাদ, আবু সালিম, সুহেল আহমদ, সায়েল আহমদ, জয়া শীষ দাস লিটন, মাহবুব, উপ আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন আহমদ, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, শরীফ আরাফাত নাজাত, শিপু, কানন, কাঞ্জন, রতন, সিরাজুল, অপন, সবুজ, পাবেল, জেলা ছাত্রলীগ নেতা এনাম হোসেন, ফরারহান খান, দেলোয়ার হোসেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না, কামরান হোসাইন দারা, একে টুটুল, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা আর অভি সামাদ, জয়নাল, জসিম, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, রিজভী বখতিয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার, সাফওয়ান, শামীম, সেলিম, প্রমূখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সিলেট জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা জেলা ছাত্রলীগকে জিম্মি করে রেখেছে। কেন্দ্রীয় ছাত্রলীগ দুই দুই বার সম্মেলনের তারিখ নির্ধারণ করলেও বিভিন্ন অজুহাতে সম্মেলন আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের কাছে আবেদন জানিয়ে বলেন, আগামী ২২ এপ্রিল সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনে যোগ্য ও গ্রহণযোগ্যদের মূল্যয়নের মাধ্যমে জেলা ছাত্রলীগকে জেলা ছাত্রলীগকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করতে ইতিবাচক সিদ্ধান্ত নিবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সিলেট জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.