Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বজ্রপাতে নিহত এক, আহত দুই

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৭

সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুইজন। বুধবা উপজেলার বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের উকিল মিয়া(৩০) ও মোশাহীদ আলী(৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের সুরুজ আলী, মোশাহীদ আলী ও উকিল মিয়া নৌকা যোগে স্থানীয় মুক্তারপুর হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি সহ প্রচন্ড বজ্রপাত হলে ঘটনা স্থলেই সুরজ আলী নিহত হন এবং মোশাহীদ আলী ও উকিল মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.