Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ভারতীয় মদের চালান আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্র জানায়- সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাতে বিজিবি সদ্যস্যরা শ্রীপুর আলুবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আলুবাগান এলাকা পরিত্যাক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েজ) উদ্ধার করে। 

বিজিবি কর্তৃক জব্দকৃত মদের সিজার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.