Sylhet Today 24 PRINT

ইসলামপুরে চোরাই মালামালসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৭

সিলেটের শাহপরান থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল সিলেট জেলার শাহপরান থানার মেজরটিলার ইসলামপুর কলোনি গ্রামের মাসুক মিয়ার ছেলে রেজাউল করিম মনা (১৯) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীগাও গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম অপু (২৪)।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং ১৮ এপ্রিল এটিএন টেলিকমে সংঘটিত চুরির ঘটনার সাথেও জড়িত।

তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি ব্যাগ ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ইসলামপুর বাজারে অবস্থিত এটিএন টেলিকমের মালিক আদিল চৌধুরীর বলে জানা যায়।

তাদের আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.