Sylhet Today 24 PRINT

প্রতারণার অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৭

নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় এক যুবককে প্রতারণার অভিযোগে গণদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার রেজাউর রহমান চৌধুরী নামের ওই ব্যক্তিকে মোগলবাজার থানা পুলিশের কাছে সোপর্দকরা হয়। রেজাউর সিলেটের দক্ষিণ সুরমার মাহাম্মদপুর বিরাহিমপুর গ্রামের মুত সাইদুর রহমান চৌধুরীর পুত্র।

জানা গেছে- সিলেট নগরীর যতরপুর নবপুস্প-৯৮ এর তফদ্দুছ আলী’র পুত্র জাবের হোসেন এর কাছ থেকে চেকপ্রতারনা করে ১ কোটি ১০লাখ টাকা হাতিয়ে নেয় রেজাউর। নানা টালবাহানা করে টাকা আত্মসাত করায় জাবের তার বিরুদ্ধে আদালতে চেক প্রতারনার ৬টি মামলা করেন। মামলাগুলো সি.আর ১৫৫১/২০১৬, সি.আর ১৪৯১/২০১৬, সি.আর ১৪৯২/২০১৬, সি.আর ১৫৫২/২০১৬, সি আর ১৫৫৩/২০১৬ ও সি.আর ১৪৭০/২০১৬।

এর মধ্যে ৩টি মামলায় রেজাউরের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে তিনি পলাতক হয়ে যায়।

বৃহস্পতিবার (২০এপ্রিল) নগরীর টিলাগড় শাপলাবাগ ২নং রোডের কামার মিয়ার ৪৪নং বাসায় পেয়ে তাকে আটক করে একদল যুবক। এ সময় রেজাউরের স্বজনরা তাদেরকে ধাওয়া করেন। কিন্তু স্থানীয় জনতার পাল্টা প্রতিরোধে তারা পিছু হটে যায়। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ রেজাউরকে আটক করে ওয়ারেন্ট সংশ্লিষ্ট মোগলাবাজার থানায় প্রেরন করলে থানা পুলিশ ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে।

জাবের হোসেন ছাড়াও আরো কয়েকজন রেজাউর রহমানের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.