Sylhet Today 24 PRINT

সিলেটসহ পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে আরো কয়েকদিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৭

চৈত্রের মাঝামাঝি প্রবল বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলো প্লাবিত হয়ে ধ্বংস হয়েছে একমাত্র বোরো ফসল। এবার এ অঞ্চলে আবারো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তি এলাকায় ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে।

১৯ এপ্রিল থেকে শুরু করে ২৪ এপ্রিল পর্যন্ত এ সতর্কাবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.