জগন্নাথপুর প্রতিনিধি | ২০ এপ্রিল, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা নিয়ে দুই তরুণীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র নিয়ে ইছগাঁও গ্রামের দুই তরুণী ঝুমা বেগম ও সাবিনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তরুণীদ্বয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে দবির মিয়া, সুফিয়া বেগম, ঝুমা বেগম, কবির উদ্দিন, আপ্তাব আলী, রাব্বি মিয়া, আছর আলী, রায়হানা বেগম, এলাইছ মিয়া, সুমন মিয়া, রুবেল মিয়া, তারা মিয়াসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।