Sylhet Today 24 PRINT

মাধবপুরে জঙ্গি দমন ও মাদক প্রতিরোধে বিট পুলিশিং এর সভা

মাধবপুর প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০১৭

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে জঙ্গি দমন ও মাদক প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার হরষপুর রেলস্টেশন মাহবুব পাঠাগারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আ. আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও ডা. আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারুক আহম্মেদ পারুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমরান হোসেন, এএসআই আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা, সাংবাদিক শামীম চৌধুরী, সমাজ সেবক মুখলেছুর রহমান সয়দ মিয়া, আবু তাহের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.