সিলেটটুডে ডেস্ক | ০৭ মে, ২০১৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আখম মোজাম্মেল হক ও নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খানের সিলেট আগমন উপলক্ষ্যে আনন্দ ও স্বাগত র্যালি করেছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামন থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্সে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি ইন্দ্র ভূষন দাস বিপ্লব, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ, সহ সভাপতি ফিরোজুল হক, দেওয়ান আল আমিন রাজা, সিলেট জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান শিকদার রুমান, জেলা প্রজন্ম লীগের সহ সভাপতি শাহেদ শাহরুখ অয়ন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সদস্য অসীম পাল প্রমুখ। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।