Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপরে

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৩ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রোববার (২৩ এপ্রিল) সকালে নদীর পানি বৃদ্ধি পায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে। রোববার সকাল ১০টায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বেলা ২টায় পানি বেড়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত ও বাংলাদেশ অংশে টানা বর্ষণের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি তারা নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.