Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে যুবদল নেতা গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৮ মে, ২০১৫

বিশ্বনাথ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১২ মামলার আসামি যুবদল নেতা কদর আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কদর আলী উপজেলার বিদায় সুলপানি গ্রামের মৃত আফিজ আলীর ছেলে।  

এব্যাপারে জানতে চাইলে ওসি রফিকুল হোসেন বলেন, বিশ্বনাথ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদলের ক্যাডার কদর আলীর বিরুদ্ধে দ্রুত বিচার, আইন-শৃংখলা বিঘœকারী অপরাধসহ ১২টি মামলা রয়েছে। থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার গ্রেফতারী পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.