Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে জাল ভোটের অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ উঠেছে।

বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোট দিতে এসে এসব অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল ও সহ সভাপতি নজরুল হোসেন।

তারা বলেন, খাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা।

তবে প্রিজাইডিং অফিসার মনিরুল হোসেন অভিযোগ অস্বীকার করে সিলেটটুডে টুয়েন্টিফোর ডট কমের প্রতিনিধিকে জানান, অভিযোগ উঠার পরে আমি কেন্দ্র গুলো পরিদর্শন করি। পরিদর্শন কালে এমন অভিযোগের কোন সত্যতা আমি খোঁজে পাইনি।

প্রসঙ্গত, এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শত ৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শত ৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শত ৭১ ভোট।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.