Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে নাতির মোটরসাইকেলের ধাক্কায় দাদীর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরে যুবকের মোটরসাইকেলের ধাক্কায় আকিজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য নুরুল আমীন।

নিহত আকিজা বেগম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ছায়েব আলীর স্ত্রী।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় নিহত বৃদ্ধার নাতি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.