Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার কসবা ভোট কেন্দ্রে হামলার চেষ্টা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের  ৩ নং ওয়ার্ডের কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার চেষ্টা করেছে ২ কাউন্সিলার প্রার্থীর সমর্থকেরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ২.৩০ দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া সিলেটটুডে টুয়েন্টিফোর ডট কমের প্রতিনিধিকে জানান, ঘটনা শোনার সাথে সাথে আমি ভোট কেন্দ্র পরিদর্শন করি। পরে পুলিশের উপস্থিতিতে পরিবেশ শান্ত হলে ৩০ মিনিট পর আবার ভোট গ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত হচ্ছে এ নির্বাচন। এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন।

ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করছেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শত ৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শত ৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শত ৭১ ভোট।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.