Sylhet Today 24 PRINT

ব্যালট ছিনতাইয়ের পর বিয়ানীবাজারের কসবায় ভোটগ্রহণ স্থগিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের  ৩ নং ওয়ার্ডের কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ব্যালট ছিনতাই ও হামলার পর বিকেলে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মনির হোসাইনও কসবা কেন্দ্রে নির্বাচন স্থগিত করার বিষয়টি জানান।

জানা যায়, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সমর্থকদের জাল ভোটে বাধা দেওয়ায় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় কেন্দ্র লক্ষ করে ইটপাটকেলও নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। এসময় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদকেও মারধর করে তারা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও ভোটগ্রঞন স্থগিত করা হয়।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত হচ্ছে এ নির্বাচন। এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন।

ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.