Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় অটোরিকশার ওপর গাছ পড়ে ২ নারী নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৫ এপ্রিল, ২০১৭

ফাইল ছবি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের সড়কে যাত্রীবাহী অটোরিকশার উপর গাছ পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সন্ধানী পাড়ার কেয়া পাল (২৭) ও সবুজভাগের চম্পা দেব (৩০)।

জানা যায়, কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশা জাতীয় উদ্যানের নূরজাহান এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি গাছ অটোরিকশার ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চম্পা দেব ও কেয়া পাল নামে দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় আধাঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে বনকর্মীরা রাস্তা থেকে গাছ সরানোর পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.