Sylhet Today 24 PRINT

নগরী থেকে ইয়াবাসহ বন কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৭

নগরীর কালিঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক বনকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালিঘাট এলাকার একটি হোটেলের কক্ষ থেকে মাহবুবুর রহমান (৫০)  নামে বনকর্মীকে আটক করা হয়। হবিগঞ্জের মৃত হাবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান রাতরাগুল বনবিটের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত।

মোগলবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে কতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে মাহবুবুরকে আটক করে। এসময় তার কক্ষ থেকে চটের ব্যাগে রাখা ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ১১ হাজার টাকা ও মাদকদ্রব্য সেবনের যন্ত্রপাতি উদ্ধার করে।

সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহুবুরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.