Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে এগিয়ে বিএনপি

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ৯ টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী আবু নাছের পিন্টু এগিয়ে রয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী আব্দু শুকুরের চাইতে প্রায় একশ' ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই পৌরসভার কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০টি কেন্দ্রের মধ্যে নয়টির ফলাফলে বিএনপি মনোনীত আবু নাছের পিন্টু (ধানের শীষ) পান ৩৬২১ ভোট, আওয়ামী লীগের মনোনীত আব্দুস শুক্কুর (নৌকা) পান ৩৫০১ ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন ( জগ) পেয়েছেন ৩৩০৮ ভোট।

মঙ্গলবার সকাল থেকে এই পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে
জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের পর স্থগিত করা হয় কসবা কেন্দ্রের ভোটগ্রহণ। এই কেন্দ্রে পুণঃভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.