Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের বোমাসদৃশ বস্তু পরীক্ষা ও উদ্ধারে কাজ শুরু করেছে র‍্যাবের নিষ্ক্রিয়করণ ইউনিট

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০১৭

সিলেট নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু পরীক্ষা ও উদ্ধারে ঢাকা থেকে সিলেটে আসা র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ শুরু করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে তারা সিলেট এসে পৌঁছার পর রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে, এবং সকাল থেকে তারা কাজ শুরু করে।

সিলেটে পৌছেই শাহী ঈদগায় স্কলার্সহোম'র ক্যামাসে যান বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান তারা।

র‍্যাব-৯ এর উপর অধিনায়ক মেজর জমসেদুর রহমান জানিয়েছিলেন, অন্ধকার হয়ে যাওয়ায় রাতে অভিযান চালানো সম্ভব হয়নি। পরীক্ষার পর জানা যাবে বস্তুটি আদৌ বোমা কী না।

এরআগে দুপুরে তিনি বলেছেলিনে, স্কলার্সহোমের সিঁড়ি নিচে পড়ে থাকা বস্তুটির আশপাশে অনেক ক্যাবল রয়েছে ও সার্কিট রয়েছে। র‌্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করছে। তাদের ধারণা, এটি শক্তিশালী এক্সপ্লোসিভ হতে পারে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌছে। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। উদ্বিগ্ন অভিভাবকরা স্কলার্স হোম'র পাশে জড়ো হন। বেলা একটার দিকে প্রতিষ্ঠানটির ভেতরে থাকা শিক্ষার্থীদের নিরাপদে বাইরে নিয়ে আসে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.