Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের ৩ শিক্ষার্থী আটক, বাসায় বসে তৈরি করে বোমাসদৃশ বস্তু

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০১৭

নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমে বোমাসদৃশ বস্তু রাখার দায়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। আটককৃত তিনজনই স্কলার্সহোম'র দশম শ্রেণীর শিক্ষার্থী।

র‌্যাব-৯ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে স্কলার্সহোমে বোমা পাওয়ার সংবাদ পেয়ে উপ-অধিনায়ক মেজর মো. জামশেদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম অভিযান চালায়। অভিযানে বোমাসদৃশ বস্তুটিতে সার্কিট ডিটেকটর দিয়ে স্ক্যান করে প্রাথমিকভাবে সার্কিট সনাক্ত করার ধারণা করা হয়, এটি একটি শক্তিশালী ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হতে পারে। বোমাসদৃশ বস্তুটি কে আরও সঠিক নিশ্চিত হওয়ার জন্য র‌্যাব সদর দপ্তর থেকে উন্নত প্রযুক্তিসহ বোমা বিশেষজ্ঞ টিম নিয়ে এসে বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একটি একটি আদর্শ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তবে এক্সপ্লোসিভ ব্যতিত।

র‌্যাব জানায়, বোমাসদৃশ বস্তুটি দেখার পর থেকে র‌্যাব-৯, এর তদন্ত টিম এর তদন্তের ধারাবাহিকতায় সিসিটিভির ফুটেজ নিয়ম বহির্ভূতভাবে নিরাপত্তা চেক না করে অন্য সিঁড়ি দিয়ে যেতে দেখে ঐ স্কুলের ই ৩ জন ছাত্রকে সন্দেহ করে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বন্ধু মিলে বাসায় বসে স্কুলের ভিতর রেখে মজা দেখার উদ্দেশ্যে এই ডেমো বোমাসদৃশ তৈরি করা হয়। আটককৃত শিক্ষার্থীদের দু'জন নগরীর ইলেকট্রিক সাপ্লাই ও একজন নালিয়া এলাকার বাসিন্দা। (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না)

র‌্যাব জানায়, কি উদ্দেশ্যে এই বোমাসদৃশ বস্তুটি তৈরি করেছে তা উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃতদের সিলেট জেলার বিমানবন্দর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.