Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা ১ ঘন্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) পৌর ভবন চত্বরে জড়ো হয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে এক ঘন্টার এই কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করা হয়। 'পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন’ এর ব্যানারে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই কর্মসুচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদত হোসেন ও সহকারি প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.