Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ মে, ২০১৫

মৌলভীবাজারে র‌্যালী,কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক,সেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

আজ(শুক্রবার) সকালে গুড়িগুড়ি বৃষ্ঠির মধ্যে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন হতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের উদ্দ্যোগে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটার মধ্যদিয়ে হ্যানরী ডুনান্ট এর জন্ম দিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি ইয়া হিয়া মুজাহিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী। এ ছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসুচী, হাসপাতালে খাবার পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.