Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ভাসছে যুবকের লাশ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৭

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরবেলা অজ্ঞাতনামা যুবকের (৪০) লাশ নদীর তীর ঘেঁষে ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান-  ওই যুবকের পরনে ছিলো নীল রংয়ের জিন্সের প্যান্ট ও চেকের ফুলহাতা কমলা রংয়ের শার্ট। যুবকের মুখমণ্ডলে আলকাতরা লাগানো রয়েছে। হাত দুটি উপরের দিকে ওঠানো রয়েছে। লাশটি ফুলে ফেঁপে বিকৃত হয়ে গেছে।

তাদের ধারণা, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হতে পারে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুছ ছালেক বলেন, লাশ ভাসার খবর পেয়েছি। পুলিশ লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.