Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাওরাঞ্চলের ১৫৩৯ কৃষক পরিবারকে চাল ও অর্থ সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওর অংশের ক্ষতিগ্রস্ত ১৫৩৯ কৃষক পরিবারকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এর মধ্যে তালিমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবী ৪৯৮, বর্ণি ইউনিয়নের ৫৫০ ও সুজানগর ইউনিয়নের ৪৯১ পরিবারকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি খাদ্য ও অর্থ সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় তিনটি ইউনিয়নের ১৪০৭ জনকে চাল ও ১৩২ জন ক্ষতিগ্রস্তকে নগদ টাকা প্রদান করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার পৃথকভাবে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার বর্ণি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন।

সুজানগর ইউনিয়নে বৃহস্পতিবার সকালে সুজানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাওসার হামিদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়দুল মজিদ নিকু, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, ইউপি সদস্য শহিদ আহমেদ, নজমুদ্দিন সানু, মো. শহিদ, ইউপি সদস্য ফরমান আহমদ, ছিদ্দেক আলী, ম্যানেজিং কমিটির সদস্য শামছুল হক প্রমুখ।

এদিকে, গতকাল বুধবার তালিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, তরুণ সমাজসেবক নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সুজিত চন্দ্র দাস, সমাজসেবক অকিল চন্দ্র দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.