জগন্নাথপুর প্রতিনিধি | ২৮ এপ্রিল, ২০১৭
বাংলাদেশের প্রথম পররাষ্ট্রন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে স্মরন সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে সামাদ আজাদের ঘনিষ্ট সহচর সিদ্দিক আহমদ বলেন, সামাদ আজাদ যে লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শের রাজনীতি করে গেছেন সেই আদর্শকে লালন করে আমাদের রাজনীতি করে যেতে হবে। সামাদ আজাদ প্রগতিশীল বাঙ্গালী জাতীয়তাবাদকে কেবল ধারণই করেননি আজীবন লালন করে গেছেন। সামাদ আজাদের মৃত্যুতে আওয়ামী লীগ শুধু একজন বিচক্ষন নেতা হারায়নি দেশবাসী একজন প্রজ্ঞা রাজনৈতিক দিক নির্দেশক হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষক লীগের সভাপতি আফসর উদ্দিন ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশীদ লিল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা শফিকুল হক শফিক , উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযুদ্ধা রসরাজ বৈদ্য, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলা উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, যুগ্ম সম্পাদক আকিল আলী, আওয়ামী লীগ নেতা মরহুম সামাদ আজাদের নাতী রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলামব রিপন, এম ফজরুল ইসলাম, যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, সুজিত কুমার দেব, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল চৌধুরী, যুবলীগ নেতা কামরুল বক্স, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, শাহ শাহেদুর রহমান শাহেদ, রুমেন আহমদ, তানভীর আহমদ প্রমূখ।
বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয়।
এদিকে, আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ রানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনাসভা মিলাদ মাহফিল ও শিরনী বিতরন করা হয়েছে। স্মৃতি সংসদের সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তরা প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন।